সেভ দ্য চিলড্রেনে সিনিয়র অফিসার পদে নিয়োগ, বয়সসীমা নেই
সেভ দ্য চিলড্রেনে সিনিয়র অফিসার পদে নিয়োগ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গ্লোবাল শেয়ার্ড সিআরএম সাপোর্ট (সেলসফোর্স অ্যাডমিন) বিভাগে এক জন সিনিয়র অফিসার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৮ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: সিনিয়র অফিসার (গ্লোবাল শেয়ার্ড সিআরএম সাপোর্ট)

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সাইন্সে বিএসসি বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ ডিগ্রি থাকতে হবে। এনজিও ও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকা প্রয়োজন।

অভিজ্ঞতা

প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি একটি চুক্তিভিত্তিক পদ। কর্মক্ষেত্র অফিসে এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ