বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১৪ ও ১৬ গ্রেডের পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫৫টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।
পদ ও সংখ্যা
- স্টোরকিপার: ১০টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পরিসংখ্যানবিদ: ৬টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- ড্রাইভার: ৫টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- স্বাস্থ্য সহকারী: ১২৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়স ও যোগ্যতা
প্রার্থীদের বয়স ৪ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার অধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://alljobs.teletalk.com.bd/csbogura) অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ৬ মে ২০২৬ সকাল ১০টা থেকে। শেষ সময় ২৭ মে ২০২৬ বিকেল ৪টা।
নির্বাচন প্রক্রিয়া
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় পাস করলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মিলবে। স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে; একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদনে ওয়ার্ড উল্লেখ করতে হবে। কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহের প্রতিজ্ঞাবদ্ধ হলে প্রার্থী আবেদনের অযোগ্য হবেন।



