এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের কারখানায় জুনিয়র/মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কারখানা কুমিল্লায় অবস্থিত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম: জুনিয়র/মেশিন অপারেটর। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা। তবে হাইজিন ইন্ডাস্ট্রিতে (স্যানিটারি ন্যাপকিন/বেবী ডায়াপার) কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র: কারখানা। কর্মস্থল: কুমিল্লা। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটি নগদীকরণ ইত্যাদি সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৬ জুন ২০২৬। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন।



