বিমান বাংলাদেশে ডিরেক্টর ফাইন্যান্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বিমান বাংলাদেশে ডিরেক্টর ফাইন্যান্স পদে নিয়োগ

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা নবায়নের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে:

  • CFO বা সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে প্রমাণিত সাফল্যের রেকর্ড থাকতে হবে, বিশেষত এয়ারলাইন, পরিবহন খাত বা অন্যান্য প্রাসঙ্গিক সেবা খাতে।
  • ফাইন্যান্সিয়াল মডেলিং, পূর্বাভাস এবং বাজেট প্রণয়নে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে।
  • IFRS সম্পর্কে চমৎকার জ্ঞানসম্পন্ন হতে হবে।
  • তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ এবং উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) আধুনিক আইটি টুল ব্যবহারে আগ্রহী হতে হবে।
  • অসাধারণ নেতৃত্ব, যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতাসম্পন্ন হতে হবে।
  • FCA, FCMA বা CPA–এর মতো পেশাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগের ধরন

এই পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা নবায়নের সুযোগ থাকবে।

বেতন ও ভাতা

বেতন ও ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের সিভিসহ আবেদনপত্র নিম্নোক্ত ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে: mgremp@biman.gov.bd

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ