ইস্টার্ন ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ১৬ মে
ইস্টার্ন ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি সম্প্রতি অপারেশন্স ডিপার্টমেন্টে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)’ পদে দক্ষ ও যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মে ২০২৬।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
বিভাগ: অপারেশন্স
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ফলাফল: সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে।
অভিজ্ঞতা: ১-২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যোগ্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
অন্যান্য দক্ষতা: চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ধৈর্যশীলভাবে কাস্টমার সার্ভিসে কাজ করার মানসিকতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও সুযোগ-সুবিধা

শিক্ষানবিশকালে এ পদে মাসিক বেতন ৩৬,০০০ টাকা। ৬ মাস পর চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রফিট বোনাস, ইনস্যুরেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ