পর্দার আড়ালে ব্যক্তিজীবন নিয়ে যা বললেন তমা মির্জা
পর্দার আড়ালে ব্যক্তিজীবন নিয়ে যা বললেন তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি একটি টেলিভিশনের সেলিব্রিটি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তার ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, তার ছোটভাই তূর্য মির্জার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ এতটাই গভীর যে তিনি তাকে নিজের সন্তানের মতো মনে করেন।

ছোটভাইয়ের সঙ্গে আবেগঘন সম্পর্ক

অনুষ্ঠানে তমা মির্জা বলেন, তার ছোটভাই তূর্যের সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে আসা এই কনিষ্ঠ সদস্যের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ শুরু থেকেই ছিল অনন্য। তিনি জানান, ২০১২ সালের দিকে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকেই পরিবারের হাল ধরেন। ২০১৩ সালে তিনি বাবাকে কর্মজীবন থেকে অবসর নিতে বলেন এবং তখন থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

ভাইয়ের কাছে মায়ের পরের স্থান

তমা মির্জা আরও বলেন, 'তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই আছি। আমি ওর যেমন ভালো বন্ধু, ঠিক তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই যে সব ঠিক আছে কিনা।' তিনি জানান, তূর্য গান গাইতে খুব পছন্দ করে এবং সে যখন গান করে, তখন তাকেও শোনায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শাসন করতে পারেন না অভিনেত্রী

অভিনেত্রী জানান, কখনো কখনো তূর্যকে তার নিজের সন্তানের মতো মনে হয়। তিনি বলেন, 'ও বড় কোনো ভুল করলেও আমি শাসন করতে পারি না। তখন আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায় তুমিই বলো। আর আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না।' এই আবেগঘন মন্তব্যে দর্শকদের মন জয় করেন তমা মির্জা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ