আকিজ বশির গ্রুপে ইঞ্জিনিয়ার নিয়োগ, অবিবাহিতদের হোস্টেল সুবিধা
আকিজ বশির গ্রুপে ইঞ্জিনিয়ার নিয়োগ, হোস্টেল সুবিধা

আকিজ বশির গ্রুপ তাদের প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট) বিভাগের জন্য ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১ জুলাই ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে এবং আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন আমন্ত্রণ জানিয়েছে। আবেদনের জন্য কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম এক্সট্রুশন, ফ্যাব্রিকেশন প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা, সময়সূচি নির্ধারণ এবং ফিনিশিং প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা।

কর্মস্থল ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের হবিগঞ্জ জেলার মাধবপুরে কর্মস্থল নির্ধারণ করা হবে। পদটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, অবিবাহিতদের জন্য ছাত্রাবাস (হোস্টেল) এবং ছুটিকালীন যাতায়াত ভাতা পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ