অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার, ২৭ জুন ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ০২ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রতিষ্ঠানটির নাম এসিআই পিএলসি। পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন, তবে এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে।
বয়স ও কর্মস্থল
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো দেওয়া হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা, বিদেশ ভ্রমণের সুযোগ, চিকিৎসা সুবিধা এবং মুনাফার অংশ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় ০২ জুলাই ২০২৬।



