অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ট্রেনিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫ জুন ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ৪ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
পদের নাম: ট্রেনিং এক্সিকিউটিভ। পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা ও বয়স
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল ও সুবিধা
কর্মস্থল: ঢাকা। চাকরির ধরন: ফুলটাইম। বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এসিআই-এর ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬।



