৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জনের নিয়োগ
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জনের নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের বিবরণ

সমন্বিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে ৯০৩ জন জনবল নেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক পদের সংখ্যা নিম্নরূপ:

  • রূপালী ব্যাংক পিএলসি: ৪৭১টি
  • অগ্রণী ব্যাংক পিএলসি: ২৪০টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ৮০টি
  • কর্মসংস্থান ব্যাংক: ৩৯টি
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৩২টি
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২০টি
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১১টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ০৫টি
  • বেসিক ব্যাংক পিএলসি: ০২টি
  • আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ০২টি
  • প্রবাসী কল্যাণ ব্যাংক: ০১টি

বেতন ও অন্যান্য সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, এই পদের মূল বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। এর পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের মধ্যে অন্তত ২টিতে ‘প্রথম বিভাগ বা শ্রেণি’ (অথবা সমমানের জিপিএ/সিজিপিএ) থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ‘তৃতীয় বিভাগ বা শ্রেণি’ গ্রহণযোগ্য হবে না।
  • ও-লেভেল ও এ-লেভেল পাস করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাছাই পদ্ধতি

প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে প্রাথমিক নির্বাচনী (MCQ), এরপর লিখিত পরীক্ষা এবং সবশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হবে। অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না, তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিন সব সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট। আবেদন ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইয়ের শেষ সময়: ২৩ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।