চট্টগ্রাম কর অঞ্চলে ২৫২ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ মে
চট্টগ্রাম কর অঞ্চলে ২৫২ পদে নিয়োগ শুরু ১৮ মে

চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬ এ ১৩ থেকে ২০ গ্রেডের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় কর অঞ্চলে ১২৬ জন করে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৮ মে ২০২৬ থেকে ৭ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ২টি (প্রতি কর অঞ্চলে ১টি), গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. ব্যক্তিগত সহকারী: পদসংখ্যা ৮টি (প্রতি কর অঞ্চলে ৪টি), গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. প্রধান সহকারী: পদসংখ্যা ৪৪টি (প্রতি কর অঞ্চলে ২২টি), গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৪. উচ্চমান সহকারী: পদসংখ্যা ৪৪টি (প্রতি কর অঞ্চলে ২২টি), গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ৪৬টি (প্রতি কর অঞ্চলে ২৩টি), গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৫৪টি (প্রতি কর অঞ্চলে ২৭টি), গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৫৪টি (প্রতি কর অঞ্চলে ২৭টি), গ্রেড-১৪, বেতন স্কেল ৮,২৫০-২০,১০০ টাকা।

আবেদনের শর্ত

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: কর অঞ্চল-৫ এর জন্য www.taxeszone5.chittagong.gov.bd এবং কর অঞ্চল-৬ এর জন্য https://tax6.chattogram.gov.bd/ ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের জন্য ১০০ টাকা আবেদন ফি ও ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৭ নং পদের জন্য ৫০ টাকা আবেদন ফি ও ৬ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: ১৮ মে ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে ৭ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ