ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধে গোল বন্যা
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া প্রথমার্ধে গোল বন্যা

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ কেটেছে উত্তেজনায়। ম্যাচ ভেসেছে গোল বন্যায়। দুই দলই করেছে দুটি করে গোল। দুইবার এগিয়েও সমতা নিয়ে বিরতিতে যেতে হয়েছে ইংলিশদের। আর ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টরাও গোল শোধ করে খুশি মনেই প্রথমার্ধ শেষ করেছে।

প্রথমার্ধের ঘটনাবলি

ম্যাচের উত্তেজনা শুরু হয় বাঁশি পরই। ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে সেটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। তবে সেখান থেকে কর্নার পেয়ে সেটিকেই অসাধারণ হেডে জালে জড়ান বায়ার্ন তারকা।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লুকা মদ্রিচের দল। ৩৬ মিনিটেই কোমো তারকা বাতুরিনার গোলে সমতায় ফেরে। তবে ৪১ মিনিটে আবারও পেনাল্টি পেয়ে বসে ইংল্যান্ড। স্পট কিক থেকে হ্যারি কেইনের গোল। এগিয়ে যায় ইংল্যান্ড। আর দুই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে দশম গোল করে ফেলেন ইংলিশ তারকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে প্রথমার্ধের বাড়ানো সময়ের শেষ মুহূর্তে আবার জাল খুঁজে পায় ক্রোয়েশিয়া। এবার স্কোরার পেটার মুসা। সমতা নিয়েই দুই দলকে প্রথমার্ধ শেষ করতে হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ