জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য সরকার: প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য সরকার: প্রতিমন্ত্রী

উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক বাজারে দাম কমলে কমানো হবে

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক সুরক্ষায় প্রভাব

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পেছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য সুখবর আসছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে চায় সরকার।

ঈদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ স্বস্তিতে কাটেনি বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ