রিহ্যাব নেতাদের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন, সরকারের সুদৃষ্টি কামনা
রিহ্যাব নেতাদের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা সম্প্রতি রূপায়ণ গ্রুপের প্রকল্প 'রূপায়ণ সিটি উত্তরা' পরিদর্শন করেছেন। সেখানে তারা দেশের মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনে রিহ্যাব প্রতিনিধি দল

রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যকরী কমিটির ঊর্ধ্বতন সদস্যরা এই পরিদর্শনে অংশ নেন। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের প্রতি আহ্বান

মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, 'বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে।'

তিনি আরও বলেন, 'দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায় তা অনেকের জানা নেই; কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার। সরকার সহযোগিতা করলে বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। আমি এখানে এসে দেখলাম বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তারা এখানে বসবাস করছে। বিদেশি নাগরিকরা যেখানে সেখানে থাকে না। সবসময় একটি নিরাপদ স্থান খুঁজেন। তাই আমি বলতে পারি রূপায়ণ সিটি উত্তরা সুরক্ষিত একটি জায়গা।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনা ও উপস্থিত ব্যক্তিবর্গ

পরিদর্শন শেষে উভয়পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহ-সভাপতি এএফএম ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, এ জেড এম কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল ও তাসনোভা মাহবুব সালাম।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.) ও অন্যান্য কর্মকর্তারা।