চার কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার টন ডাল ক্রয়ের অনুমোদন
চার কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার টন ডাল ক্রয়ের অনুমোদন

সরকার চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয় হবে ৮১২ কোটি ৩১ লাখ ১০ হাজার ৬২৫ টাকা।

ভোজ্যতেল ক্রয়ের বিস্তারিত

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এই তেল ক্রয় করা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এই তেল ক্রয় করা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাল ক্রয়ের বিস্তারিত

একই বৈঠকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় করা হবে। চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসের কাছ থেকে ৮১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এই ডাল কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা ব্যয়ে এই ডাল কেনা হবে। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৭৪ টাকা ৮৬ পয়সা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ