আস-সুন্নাহ ফাউন্ডেশনে কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার নিয়োগ
আস-সুন্নাহ ফাউন্ডেশনে কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার নিয়োগ

আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠানের জন্য ‘কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার’ পদে সৃজনশীল, দক্ষ ও দায়িত্বশীল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুযোগ। পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
  • পদের নাম: কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার
  • পদসংখ্যা: ৩ জন
  • চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
  • অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
  • বেতন: ২৫,০০০ - ৪০,০০০ টাকা
  • অন্যান্য সুবিধা: ২টি ঈদ বোনাস, দক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার, দ্বীনি ও আন্তরিক কর্মপরিবেশ
  • বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদনের নিয়ম ও যোগ্যতা

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কর্মস্থল ঢাকায়। প্রার্থীকে ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী হতে হবে। মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে। ফিচার রাইটিং, কপিরাইটিং ও তথ্য বিন্যাসে অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিক ডিজাইনারের জন্য অ্যাডোব ইনডিজাইন, ইলাস্ট্রেটর ও ফটোশপে পূর্ণ দক্ষতা প্রয়োজন। ওয়েবসাইটে আপলোডের দক্ষতা অগ্রাধিকারযোগ্য। প্রতিষ্ঠানের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থীর দায়িত্ব

  • মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা
  • প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে ধরা
  • ফাউন্ডেশনের চলমান প্রকল্পের অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা
  • পরিসংখ্যান সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিকে উপস্থাপন করা
  • নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক ও দৃষ্টিনন্দন লেআউট ডিজাইন নিশ্চিত করা
  • প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন তৈরি করা

আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করুন: https://forms.gle/LKR5SigehCbyBvqk9

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ