বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ মে (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইরান-মার্কিন সমঝোতায় মূল বাধা: উভয় পক্ষের যুদ্ধজয়ী মানসিকতা
ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও নিজেদের ‘যুদ্ধজয়ী’ ভাবার মানসিকতা আলোচনাকে দীর্ঘায়িত করছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মিডল ইস্ট স্টাডিজ প্রোগ্রামের পরিচালক সিনা আজোদি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। খবর আল-জাজিরা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই কী ঘোষণা দিলেন বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই থালাপতি বিজয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা, অবকাঠামো ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
বিজয়ের মন্ত্রিসভায় যারা জায়গা পেলেন
দশকব্যাপী দ্রাবিড় রাজনীতির আধিপত্য ভেঙে তামিলনাড়ুর ক্ষমতায় বসেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। রোববার (১০ মে) এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়। একইসঙ্গে তার মন্ত্রিসভার ৯ জন সদস্যও শপথ গ্রহণ করেছেন।
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের নেপথ্যে বাম ভোট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় জয়ের নেপথ্যে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে বামপন্থিদের ভোট। আপাতদৃষ্টিতে বিপরীত আদর্শের মনে হলেও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে বাম ভোটারদের একটি বড় অংশ পরিকল্পিতভাবে ‘পদ্ম’ শিবিরে ভোট দিয়েছেন। রাজনৈতিক মহলে এই কৌশল এখন ‘এবার রাম, পরে বাম’ স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে।
সৌদি ও আমিরাত বৈরী সম্পর্কের নেপথ্য কারণ
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগ করেছে। আবুধাবি ঘোষণা করেছে তারা এখন থেকে প্রতিদিন আরও কয়েক মিলিয়ন ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ভবিষ্যতে সৌদির সঙ্গে এক ভয়াবহ মূল্যযুদ্ধের পূর্বাভাস। ওপেক ত্যাগের বাহ্যিক কারণ হিসেবে তেল উৎপাদন ব্যবস্থাপনার ভিন্নতাকে দেখা হচ্ছে। আমিরাত দ্রুত বেশি তেল তুলে মুনাফা করতে চায়, আর সৌদি আরব দীর্ঘমেয়াদে দাম ধরে রাখতে বৈশ্বিক সরবরাহ নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু এই পার্থক্যের গভীরে রয়েছে নেতৃত্বের সংঘাত।
পাকিস্তান ইস্যুতে টানাপড়েন শেষে ভারত-তুরস্ক সম্পর্ক উষ্ণ
তুরস্ক ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করার লক্ষ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। গত এক বছরে পাকিস্তান ইস্যু এবং কাশ্মির সীমান্তে সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে দ্বিপাক্ষিক আলোচনার ১২তম রাউন্ড শেষ করেছে দিল্লি ও আঙ্কারা। উভয় দেশই এখন বিশ্বাস করছে যে বিবাদের চেয়ে সংলাপই শ্রেয়। গত বছর আঙ্কারাভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যখন প্রথমবারের মতো ভারত-তুরস্ক সম্মেলনের আয়োজন করেছিল, তখন পরিবেশ ছিল বেশ আশাব্যঞ্জক। দুই দেশের কর্মকর্তারা ইতিহাসের দোহাই দিয়ে দুই ভাষার সাধারণ কিছু শব্দ, যেমন ‘হাওয়া’ ও ‘কিসমত’-এর উদাহরণ টেনে সম্পর্কের নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই বসন্ত দীর্ঘস্থায়ী হয়নি।



