চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) ভোরে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোল চত্বর পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম ও ফরিদপুর বোয়ালমারি থানার বাসিন্দা আজিজুল হক। বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্য
ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শাহ আমানত সেতুসংলগ্ন শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।



