ওয়ালটনের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত
ওয়ালটনের ইয়ারলি অ্যাওয়ার্ডে ১৬৮ পরিবেশক পুরস্কৃত

ওয়ালটনের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি দেশজুড়ে ১৬৮ পরিবেশককে তাদের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫-এ সম্মাননা প্রদান করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’-স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে ওয়ালটনের পরিবেশকগণ অংশ নিয়ে করপোরেট প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতৃবৃন্দের বক্তব্য

পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকরা ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরও সময়োপযোগি ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, “ওয়ালটন ইতোমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সাফল্যের পেছনে অসামান্য অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকরা। ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।”

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হিসেবে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে আমরা এগিয়ে যাবো।” তিনি গ্রাহকদের কাছে ওয়ালটন পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপ্তি

ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম পরিবেশকদের উদ্দেশ্যে বলেন, “শুরু থেকেই ওয়ালটন সর্বদা ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে। ওয়ালটন সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে।” সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুরস্কার প্রদান অনুষ্ঠান সমাপ্ত হয়।