স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ জুন এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

২৮ বছরে পদার্পণ

২৭ বছরের পথ পরিক্রমা শেষে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ২৮ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্য

সভাপতি তাঁর বক্তব্যে যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। তিনি পেশাদারত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ