রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির
রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

খুচরা ব্যবসায় মন্দাভাব

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন।

দাবি ও অঙ্গীকার

ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবি তুলেন তারা। এ সময় বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকারও করেন নেতারা। দোকান মালিকরা বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ