শুরু হলো ক্রিয়াভেঞ্চার ৪.০ প্রতিযোগিতা
শুরু হলো ক্রিয়াভেঞ্চার ৪.০ প্রতিযোগিতা

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ডিইউইডিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। দৈনিক যুগান্তর এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।

ইনকিউবেশন অভিজ্ঞতা

আয়োজকরা জানান, এটি কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইনকিউবেশন অভিজ্ঞতা। অংশগ্রহণকারী তরুণরা এখানে পাবেন উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ, ৬টি নিবিড় অনলাইন ট্রেনিং সেশন এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুবর্ণ সুযোগ।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

আগামী ৫ জুন পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককভাবে (Solo) কিংবা ২ থেকে ৪ জনের দল গঠন করে আবেদন করতে পারবেন। নির্ধারিত ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.duedc.com/creaventure-4.0) গিয়ে ফরম পূরণ করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরস্কার বিতরণ

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট এক লাখ ৩০ হাজার টাকারও বেশি সমমূল্যের পুরস্কার ও উপহার সামগ্রী। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ২০ হাজার টাকা। এর পাশাপাশি প্রতিটি বিজয়ী দলের জন্য থাকবে ১১ হাজার টাকার আকর্ষণীয় উপহার।

এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে এবং তাদের আইডিয়াকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ