চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)’ পদে এক জনকে নিয়োগ দেবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক পিএলসি
- পদের নাম: হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)
- পদসংখ্যা: ১টি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
- আবেদনের শুরু: ২ জুন ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, ব্যবসায়িক ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে দক্ষতা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬।



