নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২৫ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
ঈদের ছুটিতে এটিএমে টাকা মিলবে তো?
ঈদ এলেই দেশের ব্যাংকিং খাতে একটি পুরোনো সংকট নতুন করে সামনে আসে—এটিএম বুথে নগদ টাকার ঘাটতি। প্রতি বছরই দীর্ঘ ছুটির সময় দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথে টাকা না থাকা, কারিগরি ত্রুটি কিংবা সেবা বন্ধ থাকার অভিযোগ ওঠে। তবে এবার পরিস্থিতি যেন আরও উদ্বেগজনক। ঈদের ছুটি শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে এখন বড় প্রশ্ন— ব্যাংক খোলা থাকা অবস্থাতেই যদি টাকা পাওয়া না যায়, তাহলে টানা সাত দিনের ঈদের ছুটিতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনও চুক্তি সম্পন্ন হলে আরব ও অন্যান্য মুসলিম দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে, সে বিষয়ে তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে এক যৌথ ফোনালাপে ট্রাম্প এই আহ্বান জানান। ফোনালাপের বিষয়ে সরাসরি অবগত দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে রবিবার গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় অংশ নেয় অন্তত ৩০০ জনের সশস্ত্র বাহিনী। হামলায় সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র একে-৪৭ ব্যবহার করেছে তারা। পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলা চালায়।
যে বিশ্বকাপ ফাইনাল কাঁদিয়েছিল পুরো ব্রাজিলকে
১৯৫০ সালের ১৬ জুলাই। ব্রাজিল প্রস্তুতি নিচ্ছিলো এক মহাউৎসবের। বিশ্বকাপ জয়ের অপেক্ষায় প্রহর গুনছিল পুরো দেশ। যে উন্মাদনার কেন্দ্র ছিল রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। স্টেডিয়ামে আগত প্রায় দুই লাখের বেশি দর্শকে তখন শুধু স্বাগতিকদের জয়ই কামনা করছিলেন। কিন্তু ফুটবল কখনও কখনও এমন গল্প রচনা করে, যা কল্পনাকেও হার মানায়। ব্রাজিলে এমন এক রাতের জন্ম নিয়েছিল যা আজও কাঁদায় সেলেসাওদের। সেদিনের সেই ফাইনাল এখনও ইতিহাসে ‘মারাকানাজো’ নামে পরিচিত।
মামদানির অভিনয়ের ভুল শুধরে দিয়েছিলেন জায়েদ খান
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে এক শর্ট ফিল্মে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জায়েদ খান। প্রবাসী বাঙালিদের জীবন নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড-২)-এ কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মজার এক ঘটনার কথাও জানান এই চিত্রনায়ক।



