ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এম জুবায়দুর রহমান। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

কর্মজীবনের শুরু

অধ্যাপক এম জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতা

কর্মজীবনে তিনি বিভিন্ন দেশে একাডেমিক ও উচ্চপদস্থ দায়িত্বে ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তিনি অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এছাড়া ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বব্যাংকের ভূমিকা

বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ড. জুবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন জোরদারে কাজ করেছেন। তিনি জাতীয় আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।

শিক্ষা প্রতিষ্ঠান

পাশাপাশি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ