ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ রয়েছে ১,০১৭টি।
পরীক্ষার তারিখ ও সময়
প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে ২০২৬, শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন
প্রিলিমিনারি (এমসিকিউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২০ নম্বর), ইংরেজি (২০ নম্বর), গণিত (২০ নম্বর), সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং) (১০ নম্বর), অ্যানালিটিক্যাল স্কিল (২০ নম্বর) এবং আইসিটি (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- পরীক্ষার্থীদের অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
- মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
- পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে।



