জীবন বীমা করপোরেশনে ১০০ এজেন্ট পদে নিয়োগ, আবেদন ৩১ মে পর্যন্ত
জীবন বীমা করপোরেশনে ১০০ এজেন্ট পদে নিয়োগ

সরকারি মালিকানাধীন জীবন বীমা করপোরেশন একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘এজেন্ট’ পদে মোট ১০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

পদের নাম: এজেন্ট। পদসংখ্যা: ১০০। বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস (ঈদ/পূজা) প্রদান করা হবে। কাজের ধরন: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে উভয়ভাবেই কাজ করার সুযোগ রয়েছে। কর্মস্থল: ঢাকার কাকরাইল এলাকায় অবস্থিত মডেল সেলস অফিস।

যোগ্যতা ও বয়স

এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাজের মূল দায়িত্ব

নির্বাচিত কর্মীদের মূল কাজ হবে নতুন গ্রাহক তৈরি করা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এছাড়া জীবন বীমাসংক্রান্ত পরামর্শ দেওয়া, কোম্পানির ব্যবসার প্রসার ঘটানো এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা তাদের দায়িত্বের মধ্যে পড়বে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে sales20@jbc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬ তারিখ। যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ