জীবন বীমা করপোরেশনে ১০০ এজেন্ট নিয়োগ
জীবন বীমা করপোরেশনে ১০০ এজেন্ট নিয়োগ

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন (পার্ট টাইম) লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: এজেন্ট

পদসংখ্যা: ১০০টি

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির ধরণ: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।

বেতন ও সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

যোগ্যতা

  • ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস।
  • কোনও পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই।
  • বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: [email protected]

এ ছাড়া বিডিজবসের মাধ্যমেও আবেদন করা যাবে।

যোগাযোগের ঠিকানা

মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ