ইসলামী ব্যাংকের বরখাস্ত কর্মীদের ভাগ্য নির্ধারণ করবে আদালত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেছেন, বরখাস্ত কর্মীদের পুনর্বহাল আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকও বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে।


