হিলিতে সড়ক থেকে পরিত্যক্ত ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ
হিলিতে সড়ক থেকে ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার

দিনাজপুরের হিলিতে সড়কের একপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হিলির সাতকুড়ি এলাকায় সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

চোরাই মালামালের সন্ধান পেয়ে পুলিশের অভিযান

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংবাদ পাই বেশ কিছু চোরাই মালামাল কে বা কারা রাস্তার পাশে একটি স্থানে ফেলে রেখেছে। সেই সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়। তখন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করি, এসব মালামালের মালিক কেউ আছে কিনা। তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করে থানায় নিয়ে এসেছি।’

বস্তাগুলোর অবস্থা ও মালিক সন্ধান

ওসি আরও বলেন, ‘এর মধ্যে বেশিরভাগই ছোলার বস্তা। সরিষা আছে অল্প পরিমাণ। বস্তাগুলোর কয়েকটি ছেঁড়া-ফাটা। এসব মালামালের প্রকৃত মালিককে খুঁজছি আমরা। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ