অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা: চালক ও সহযোগী গ্রেপ্তার
অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশের একটি কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার দুজন হলেন চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও তার সহযোগী একই এলাকার মো. আফসার (৩৩)।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে আজ সকালে নগরের শাহ আমানত সেতু–সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ খুলনা জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ