ঈদুল আজহায় বেনাপোল বন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
ঈদুল আজহায় বেনাপোলে ৭ দিন বন্ধ থাকবে বাণিজ্য

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রফতানি হবে না। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানের বক্তব্য

রবিবার (২৪ মে) সকালে বিষয়টি জানিয়েছেন বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে

তিনি জানান, টানা সাত দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন বলেন, 'বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে।'

কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, 'সরকারি ছুটি ব্যতীত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ