ছুটির মধ্যেও শনিবার খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা
জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে পূবালী, উত্তরা, জনতা, ইসলামী ও ওয়ান ব্যাংকের নির্দিষ্ট শাখার নাম উল্লেখ করা হয়েছে।


