চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। খবর আল জাজিরার।
তেলের দাম বৃদ্ধি
শুক্রবার (১৫ মে) সকালে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৮৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের ফিউচারের দাম ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৭ ডলার।
বাজার উদ্বেগ
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জাহাজ জব্দের আশঙ্কা অব্যাহত থাকায় বাজারে উদ্বেগ আরও বেড়েছে। যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩০টি জাহাজ নিরাপদে চলাচল করেছে, তবুও গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা এখনো কাটেনি।



