আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সারওয়াত সিরাজ
আইডব্লিউজি সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বার্মিংহামে তিন দিনের সম্মেলন

৯ থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সারওয়াত সিরাজের দায়িত্ব ও ভূমিকা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের সরকারি কমিটি গঠন করেছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

স্পোর্টস ডিপ্লোম্যাসি ও নতুন কুঁড়ি স্পোর্টস

দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসি-কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাজ্য সফরের আগে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি নারী নেতৃত্ব, নিরাপত্তা ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো দেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।

সম্মেলনে অংশগ্রহণ

তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক, বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং ক্রীড়া প্রশাসকদের সঙ্গে নেটওয়ার্কিং ও বিভিন্ন বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।