বিশ্বকাপে সন্দেহজনক ড্রোন, আতঙ্কিত দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা
বিশ্বকাপে সন্দেহজনক ড্রোন, আতঙ্কে ফুটবলার

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ সন্দেহজনক ড্রোনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখে আতঙ্কিত হন ফুটবলাররা। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে ড্রোনটি নামিয়ে নিয়েছে।

ঘটনার বিবরণ

দক্ষিণ কোরিয়া আগামীকাল সকালে মেক্সিকোর মুখোমুখি হবে। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখা যায়। ড্রোনটি কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কিনা, তা জানা যায়নি। কোথা থেকে ড্রোনটি এসেছিল এবং কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

কোচের প্রতিক্রিয়া

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, 'গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো যে তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না, তা জানি না। তবে যা হয়েছে, তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপ পরিস্থিতি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো, অন্যদিকে চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ, কারণ এটি গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বকাপে।

পরবর্তী খেলা গ্রুপ এ রাত ১০টা: চেক প্রজাতন্ত্র – দক্ষিণ আফ্রিকা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা: সুইজারল্যান্ড – বসনিয়া ও হার্জেগোভিনা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] ভোর ৪টা: কানাডা – কাতার, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ