ক্রীড়া কার্ড ৫শতে উন্নীত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ক্রীড়া কার্ড ৫শতে উন্নীত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ানোর ঘোষণা

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে বর্তমানে ৩শ ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এমন ব্যক্তিদের ভাতা প্রদান করা হচ্ছে। তিনি জানান, এই সংখ্যা আরও ২শ বাড়িয়ে ৫শতে উন্নীত করা হবে। রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। তাঁর মতে, আশা করা যায় ১৫ বা ২০ বছর পরে হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি

কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী

পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ