রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০ সমাপ্ত, বিজয়ীদের পুরস্কার বিতরণ
রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০ সমাপ্ত

সম্প্রতি শেষ হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে গত ১১ ও ১২ জুন এই বিজ্ঞান উৎসব আয়োজিত হয়। উৎসবের স্লোগান ছিল ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।

প্রথম দিনের কার্যক্রম

উৎসবের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। এদিনের আয়োজন আরও প্রাণবন্ত করে তোলে দেশের অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন এবং কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনার।

দ্বিতীয় দিনের আকর্ষণ

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল সার্চ দ্য ট্রেজার, কিউব মাস্টার ও প্রজেক্ট ডিসপ্লে। প্রজেক্ট প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রায় ২০০টির বেশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। বিশেষ আকর্ষণ ছিল ২০২৩ সালের আন্তর্জাতিক রোভার ডিজাইন প্রতিযোগিতায় দশম স্থান অর্জনকারী আইইউটি মার্স রোভার টিম। দলটির সদস্যরা শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কাজ সম্পর্কে জানায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাপনী ও পুরস্কার বিতরণ

দুই দিনের আয়োজন শেষ হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন রাজউক কলেজ সায়েন্স ক্লাবের ওআইসি মো. শাহজালাল, ক্লাবের সভাপতি শেখ ফারহানসহ অন্যান্য অতিথিরা।

বিজয়ীদের তালিকা

উৎসবের ২০টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, মেডেল ও সনদপত্র। এই উৎসবে ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ