মরক্কোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন: হাইতিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত
মরক্কোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন: হাইতিকে হারিয়ে নকআউট

মরক্কো এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে। হাইতির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৪-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে আফ্রিকার দেশটি। এই জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আশরাফ হাকিমিরা।

প্রথমার্ধের নাটকীয়তা

ম্যাচের শুরু থেকেই হাইতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সামনে কোণঠাসা ছিল মরক্কো। ১০ মিনিটে ড্যুভার্নের পাস থেকে লেনি জোসেফের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় হাইতি। ৩৯ মিনিটে আশরাফ হাকিমি গোল করে মরক্কোকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৪৩ মিনিটে ডি-বক্সের অনেক দূর থেকে ইসিদরের এক অবিশ্বাস্য দূরপাল্লার ভলিতে আবারও এগিয়ে যায় হাইতি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইসমাইল সাইবারির দারুণ গোলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মরক্কোর জয়

বিরতির পর ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমির জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় মরক্কো। এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি ফুটবলার ইয়াসিন ফাঁকা জালে বল ঠেলে দিলে মরক্কোর জয় নিশ্চিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপ পরিস্থিতি

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকিট কাটলো মরক্কো। অন্যদিকে, ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড অপেক্ষায় আছে তৃতীয় হয়ে নকআউটে খেলার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ