মেসির হ্যাটট্রিকে কানসাস সিটি জয়, বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ সূচনা
মেসির হ্যাটট্রিকে কানসাস সিটি জয়, বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ সূচনা

যুক্তরাষ্ট্রে ফুটবলের বর্ণাঢ্য ঐতিহ্য বহনকারী কানসাস সিটি অ্যারোহেড স্টেডিয়ামটি আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের দখলে ছিল। ৭৬ হাজার ৪১৬ জন ধারণক্ষমতার এই স্টেডিয়ামে তিলধারণের জায়গা ছিল না। ফক্স স্পোর্টসের পূর্বাভাসে আর্জেন্টিনাকে বিজয়ী দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

মেসির জাদুতে আলজেরিয়া বিধ্বস্ত

কোটি ফুটবলপ্রেমীর দল আর্জেন্টিনা আলজেরিয়াকে মাঠে দাঁড়াতে দেয়নি। লিওনেল মেসির শৈল্পিক কোমর দোলানো জোড়ালো শটে হ্যাটট্রিক করে আলজেরিয়াকে পাত্তাই দেননি। এই ম্যাচ দিয়ে মেসির ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ অভিযানের সূচনা হলো।

ভক্তদের উল্লাসে কানসাস সিটি

ম্যাচ শুরুর ৫৬ মিনিট আগে দুই শতাধিক আর্জেন্টাইন ফুটবলপ্রেমী কানসাস সিটি বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী রুপেন দেবের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল মেসির জাদু দেখতে স্টেডিয়ামে আসে। দিনভর বিভিন্ন দেশের ফুটবলভক্তদের উল্লাসে কানসাস সিটি ফুটবলের জয়-জয়কার ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানসাস সিটির বাসিন্দা মি. রবার্ট জানান, আর্জেন্টাইন ও আলজেরিয়ান ফুটবলপ্রেমীরা খেলার আগে আতশবাজিতে মাতিয়ে রেখেছিলেন। স্টেডিয়ামের বাইরে হাজারো দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে জায়গা না পেয়ে সিটির মল স্ট্রিটে খেলা উপভোগ করেছেন।

ম্যানেজার লিওনেল স্কালোনির নেতৃত্বে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মেসি মাঠ নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে স্বাভাবিক ছন্দে হেলেদুলে পরপর ৩টি বল আলজেরিয়ার জালে ঢোকালেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ