মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ফন ডাইক, আর্জেন্টিনার পারফরম্যান্সে প্রশংসা
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ফন ডাইক, আর্জেন্টিনার প্রশংসা

লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইকের লড়াইটা কাতার বিশ্বকাপের স্মরণীয় এক অধ্যায়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচটি ছিল রীতিমতো ‘বক্স অফিস’। ম্যাচের আগে ও পরে কথার লড়াই তো ছিলই, মাঠেও তর্কে জড়ান দুই দলের ফুটবলাররা।

মাঠের লড়াই ও টাইব্রেকারের স্মৃতি

বাইরের উত্তেজনা মাঠের লড়াইয়েও প্রতিফলিত হয়। ম্যাচে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় পায় আর্জেন্টিনা। ওই শুটআউটের প্রথম শটটাই মিস করেন ভার্জিল ফন ডাইক। পরে তো বিশ্ব চ্যাম্পিয়নই হয়েছে আর্জেন্টিনা।

৩৬ বছরের অপেক্ষা ও নতুন শুরু

৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছিল কাতারে। এবারও তারা শুরুটা করেছে দুর্দান্ত। লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধতার কথা জানালেন ফন ডাইকও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘আমি সব ম্যাচ দেখছি। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ শুরু করেছে, তাতেই বোঝা যায় তারা সত্যি সত্যিই তাদের শিরোপা ধরে রাখতে চায়। কোনো খেলাই সহজ নয়, কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে,’ বলেন ফন ডাইক।

নেদারল্যান্ডসের শুরু

আর্জেন্টিনার মতো নেদারল্যান্ডসও বিশ্বকাপের শুরুটা খুব ভালো করেছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে গতকাল সুইডেনকে ৫-১ গোলে হারিয়েছে তারা। ২৬ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ

দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফেবারিট হওয়ার বার্তা এবারও দিয়ে রেখেছে তারা, পাচ্ছে প্রতিপক্ষের প্রশংসাও। তারা কত দূর যেতে পারে, সেটিই এখন দেখার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ