এমবাপ্পে মেসির পথে: পেনাল্টি মিসের পর গোল, বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক
এমবাপ্পে মেসির পথে: পেনাল্টি মিসের পর গোল, বিশ্বকাপে ২০ গোল

লিওনেল মেসির মতো পেনাল্টি মিস করলেন কিলিয়ানো এমবাপ্পে। আবার মেসির মতো বিরতির পর দ্রুত সামলে দুর্দান্ত গোলও পেলেন এই তারকা। এতেই ফ্রান্স অধিনায়কের নাম উঠে গেলো ইতিহাসের পাতায়।

মরক্কোর বিপক্ষে ম্যাচের ঘটনা

বস্টনে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। সামনে ইসা জিওপের বাধায় ডি-বক্সের মুখে এক মুহূর্ত থামেন তিনি, এক পলকে সামনে দেখেই নেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নেয় ঠিকানা।

এমবাপ্পের বিশ্বকাপ রেকর্ড

চলতি আসরে এমবাপের অষ্টম গোল এটি। এই ম্যাচের আগে অ্যাসিস্ট করে ফেলেন দুটি।১৯৬৬ সালের পর তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ভিন্ন দুই আসরে ১০ গোলে সম্পৃক্ত রইলেন। ২০২২ সালেও আটটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোলদাতার তালিকায় শীর্ষে এমবাপ্পে

এবার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেও উঠলেন এমবাপ্পে। তার সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি। বিশ্বকাপে ২০ ম্যাচে এমবাপ্পের মোট গোল হলো ২০টি। ৩১ ম্যাচে ২১ গোল করে সবার ওপরে আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ