বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ফিতা কেটে হারমোনি ফেস্টিভ্যাল সিজন–২ উদ্বোধন করেছেন। উৎসবে নিজেদের সংস্কৃতির বাদ্যযন্ত্র নিয়ে আসেন অনেকেই। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, পোশাক-গয়না প্রদর্শিত হয়।
উৎসবে নৃত্য ও সংস্কৃতি
উৎসবে এসব গয়না সাজিয়ে রাখা হয় সবার দেখার জন্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা নৃত্যের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক জীবন তুলে ধরেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা নৃত্য পরিবেশন করেন।
বিশেষ পরিবেশনা
হারমোনি উৎসবে খাসিয়াদের পরিবেশনা ছিল আকর্ষণীয়। উৎসব ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর। বর্ণিল আয়োজনে নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যগীত তুলে ধরেন নবনাগরি ধামাইল সংঘ।



