নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর হুঙ্কার হাইতি কোচের
নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর হুঙ্কার হাইতি কোচের

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে ব্রাজিল। ইনজুরির কারণে এই ম্যাচ থেকেও ছিটকে গেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। তাকে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে পুরো সুস্থ হয়ে মাঠে নামাতে চান।

হাইতি কোচের আত্মবিশ্বাস

নেইমার না থাকায় বেশ আশাবাদী হচ্ছেন হাইতির কোচ সেবাস্তিয়েন মিনিয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অনেকটা হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘নেইমারবিহীন ব্রাজিলকে হারিয়েছি।’

২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ক্যামেরুন দলের সহকারী কোচ ছিলেন মিনিয়ে। ওই ম্যাচের স্মৃতিচারণ করে এই কোচ বলেন, ‘আমি চার বছর আগে দেখেছি যখন ক্যামেরুনের সহকারী কোচ ছিলাম। নেইমার সেই ম্যাচে খেলেনি। আমি মনে করতে পারছি না কেন সে খেলেনি। ইনজুরি ছিল নাকি নিষিদ্ধ ছিল। তাই আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা এই সুযোগের সদ্ব্যবহার করে ইতিহাস গড়তে চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিহাস গড়ার লক্ষ্য

৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা হাইতির জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে ওঠাটাই হবে ইতিহাস সৃষ্টি করার সামিল। কোচ মিনিয়ে বলেন, ‘আমরা আগামীকাল একটি ইতিহাস গড়তে যাচ্ছি ব্রাজিলের বিপক্ষে খেলে। এখন আমাদেরকে তৈরি থাকতে হবে কারণ হাইতিয়ান জনগণ এটার অপেক্ষা করছে এবং এই বার্তাটি আমি আমার খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়েছি। আমি ইতিহাস নিয়ে অতো মাথা ঘামাচ্ছি না। আমি আশা করছি আমরা হাইতির জনগণকে গর্বিত করতে পারবো। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে এটা প্রমাণ করেছি এবং আগামীকাল এটাকে আরও প্রমাণ করবো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ