আগেই দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত হয়েছে জার্মানির। আজ রাত ২টায় গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আইভরি কোস্টের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে জার্মানি দুটি পরিবর্তন এনেছে।
ইনজুরি থেকে ফিরলেন রাউম ও রুডিগার
ইনজুরিতে পড়া নিকো শ্লটারবেক ও নাথানিয়েল ব্রাউনের জায়গায় দলে ফিরেছেন ডেভিড রাউম ও আন্তোনিও রুডিগার। জার্মানি ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছে।
জার্মানির শুরুর একাদশ
জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার; যশুয়া কিমিখ, জনাথান তাহ, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম; আলেক্সান্দার পাভলোভিচ, ফেলিক্স নেমেখা; লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ; কাই হাভার্টজ।



