মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় গ্যারেজ মালিকের মৃত্যু
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় গ্যারেজ মালিক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগর গ্রামের ফকির আহমদের ছেলে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার পথে বারিয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোহাম্মদ আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিবারের বক্তব্য

নিহত মোহাম্মদ আলীর প্রতিবেশী কামরান মেহেদী প্রথম আলোকে বলেন, “বারিয়ারহাট পৌর বাজারে মোহাম্মদ আলীর গাড়ি মেরামতের গ্যারেজ ছিল। গতকাল রাতে কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান প্রথম আলোকে বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে কাভার্ড ভ্যানচালককে আটকের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ