বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনি বহাল রয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালিদ।
সদস্য সমাবেশে কমিটি ঘোষণা
মঙ্গলবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে বহাল ঘোষণা করেন। একই সঙ্গে শাখা সেক্রেটারি মনোনয়নের লক্ষ্যে সদস্যদের পরামর্শ আহ্বান করেন। পরবর্তী সময়ে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
সমাবেশে আলোচনা ও দোয়া
সমাবেশে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।



