প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধে ফ্রান্স
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে ফরাসিরা। তবে প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।

ফ্রান্সের আক্রমণ ও প্যারাগুয়ের প্রতিরোধ

ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে-ওলিসেরা। তবে সেই ডিফেন্স ভাঙতে পারেনি তারা। ম্যাচে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে ফ্রান্স। তবুও ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

উত্তপ্ত মুহূর্ত

ম্যাচের ৩৬ মিনিটে পরিস্থিত কিছুটা উত্তপ্ত হয়ে যায়। প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন ফ্রান্সের অধিনায়ক। এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ