ব্রাজিল-মরক্কো ম্যাচে মাঠ ভর্তি দর্শক, নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা
ব্রাজিল-মরক্কো ম্যাচে মাঠ ভর্তি দর্শক, নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মূলগেটের অনেক বাইরে থেকে হেঁটে মিডিয়া সেন্টারে আসতে হয়। প্রচণ্ড রোদে সমর্থকদের মধ্যে ক্লান্তির লেশমাত্র নেই। ব্রাজিল কিংবা মরক্কোর সমর্থকদের মধ্যে উন্মাদনা কম নয়। এরই মধ্যে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর মধ্যে ম্যাচ শুরু হয়েছে।

তার আগেই মেটলাইফ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। সমর্থকরা কোরাসে নিজ দলকে সমর্থন দিচ্ছেন। সবাই অপেক্ষায় আছেন নিজ দলের জয় দেখার জন্য। নেইমার ছাড়া ব্রাজিল জয় পাবে কিনা তা ম্যাচ শেষে বলে দেবে। তবে মরক্কো যে মরণ কামড় দেবে তা তারা বুঝিয়ে দিয়েছে।

৬৭ বছর বয়সী কোচ আনচেলত্তির জন্য তাই প্রথম ম্যাচই বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ