ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্ধ রোমারিও
ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, ক্ষুব্ধ রোমারিও

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্রাজিলের বিদায়কে ‘ক্ষমার অযোগ্য লজ্জা’ বলেছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক ও কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পর কোচ কার্লো আনচেলত্তির কৌশল ও দলের নেতৃত্বের অভাব নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আনচেলত্তির কৌশল নিয়ে রোমারিওর ক্ষোভ

দীর্ঘ শিরোপাখরায় থাকা ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণে দায়িত্ব দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তিকে। কিন্তু কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবারের আসরে। দল ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালের আগেই। এমন হারের জন্য আনচেলত্তির কৌশলকে দায়ী করেছেন রোমারিও। তাঁর মতে, এই কোচের অধ্যায় এখনই শেষ হওয়া উচিত।

চুক্তির মেয়াদ বা আইনি জটিলতা থাকলেও আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি জানিয়ে রোমারিও তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘এই লজ্জাজনক বিদায়ের পর আনচেলত্তির আর এক মুহূর্তও ব্রাজিল দলের কোচ থাকার যোগ্যতা নেই। আমি হলে ওর চুক্তিপত্র ছিঁড়ে ফেলে বলতাম, পারলে আমার নামে মামলা করো।’ উল্লেখ্য, ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির ওপর আস্থা রেখেছে এবং আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে দায়িত্বে রাখার কথা নিশ্চিত করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনড্রিকের মিস ও ভিনিসিয়ুসের নেতৃত্ব

নরওয়ের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন তরুণ এনড্রিক। কিন্তু বল পোস্টের বাইরে মারেন তিনি। বয়স কম বলে এনড্রিক ভুল করেছেন—এমন অজুহাত মানতে নারাজ রোমারিও। তিনি বলেন, ‘অনেকে বলছে ও এখনো তরুণ। আরে ভাই, তরুণ নাকি বুড়ো তা দিয়ে আমার কী কাজ? মাঠে থাকলে গোলটা তাকেই করতে হবে। সুযোগ যখন এসেছে, দায়িত্ব নিয়ে গোল করতে হবে। এনড্রিকের ওই মিসটা সম্পূর্ণ ওর নিজের খামখেয়ালিপনা। আমি ওকে পছন্দ করি, ও আমাদের ভবিষ্যৎ। কিন্তু নরওয়ের বিপক্ষে ম্যাচে ও ভীষণ বাজে খেলেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলের মূল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নেতৃত্বের অভাব নিয়েও কথা বলেছেন রোমারিও। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেন ব্রুনো গিমারায়েস। কোচের পূর্বনির্ধারিত ছক অনুযায়ী ব্রুনো পেনাল্টি নিলেও রোমারিওর মতে, দলের সেরা তারকা হিসেবে ভিনিসিয়ুসেরই উচিত ছিল দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। তিনি বলেন, ‘আমি শুনেছি ব্রুনো নাকি ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তাকেই দায়িত্ব দিয়েছিলেন। কোচের সিদ্ধান্তকে সম্মান জানানো ভালো কথা। কিন্তু ভাই, মাঠে তো লিডারশিপ দেখাতে হবে। ভিনি এখন এই দলের প্রাণভোমরা, সেরা খেলোয়াড়। ওর উচিত ছিল নিজেই বলটা কেড়ে নিয়ে শট নেওয়া এবং গোল করে সমস্যার সমাধান করা।’

সূত্র: গোল ডট কম।